চীনের এজেন্ট হিসেবে দোষী সাবেক পুলিশ সদস্যকে ক্ষমা করলেন ট্রাম্প

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১০ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : চলতি বছরের এপ্রিলে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয় ম্যাকম্যাহনকে। যদিও প্রসিকিউটররা তার সাত বছরের কারাদণ্ড চেয়েছিলেন। চীনের এজেন্ট হিসেবে কাজ করার ঘটনায় ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির সাবেক এক সদস্যকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এনওয়াইপিডির সার্জেন্ট থেকে প্রাইভেট ইনভেস্টিগেটর হওয়া মাইকেল ম্যাকম্যাহনের নামে হওয়া মামলার বিষয়ে ২০২৩ সালের জুনে দুই সপ্তাহ বিচার চলে। রায়ে জুরি তাকে বিদেশি এজেন্ট হিসেবে দোষী সাব্যস্ত করেন। যদিও ওই বিচারক তাকে বিদেশি এজেন্ট হিসেবে কাজ করার ষড়যন্ত্রের একটি অভিযোগ থেকে খালাস দেন। প্রসিকিউটরদের মতে, চীনের উহান শহরের সাবেক কর্মকর্তা, ভিন্নমতাবলম্বী জু জিন ও তার পরিবারকে ভয়ভীতি দেখানোর চীনা অভিযানের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ম্যাকম্যাহন। তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল চাপ দিয়ে জুকে চীনে ফিরতে বাধ্য করা।

Manual4 Ad Code

চলতি বছরের এপ্রিলে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয় ম্যাকম্যাহনকে। যদিও প্রসিকিউটররা তার সাত বছরের কারাদণ্ড চেয়েছিলেন। সাজাপ্রাপ্ত ম্যাকম্যাহনকে কারামুক্ত করতে তার অভিনেত্রী স্ত্রী মার্থা বায়ার্ন, রিপাবলিকান আইনপ্রণেতা মাইক ললার ও পিট সেশনসের প্রচারের পর শুক্রবার তার সাজা মওকুফ করেন ট্রাম্প। ম্যাকম্যাহনের মামলা নিয়ে একটি বই লেখা তার স্ত্রী বায়ার্ন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, স্বামীর মুক্তিতে তারা শুধু ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা শেষ করতে চান না। অন্যদিকে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে আইনপ্রণেতা ললার বলেন, ৯/১১ হামলার প্রাথমিক সাড়াদানকারী এনওয়াইপিডির কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করাই উচিত হয়নি। ট্রাম্প কর্তৃক ম্যাকম্যাহনকে ক্ষমার বিষয়টি নিয়ে সর্বপ্রথম প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code