কারাকক্ষে ছারপোকার কামড়ে বন্দির মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের আটলান্টা রাজ্যের স্থানীয় একটি কারাগারে ছিলেন লাশন থম্পসন। কারাকক্ষে জীবিত অবস্থায়ই ছারপোকা ও অন্যান্য পোকামাকড় তার শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলে। এভাবেই মারা যান ৩৫ বছরের থম্পসন। এমনই অভিযোগ তুলেছেন থম্পসনের পারিবারিক আইনজীবী মিশেল হার্পার।

Manual4 Ad Code

কারাবন্দি হওয়ার ৩ মাসের মাথায় ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর কারাকক্ষে মৃত পাওয়া যায় তাকে। জেলের জরাজীর্ণ, নোংরা ও পোকামাকড়ে ভরা সেলে তাকে রাখা হয়। সেলটির অবস্থা এতটাই শোচনীয় ছিল যে, কারাগারের এক কর্মচারি সেখানে প্রবেশের জন্য সম্পূর্ণ শরীর আবৃত করে এমন একটি পোশাক পরে নেন। সাধারণত কোনও ছোঁয়াচে রোগে আক্রান্ত রোগীর কক্ষে প্রবেশের সময় এমন ধরনের পোশাক পরিধান করা হয়ে থাকে।

মিশেল ডি হার্পারের প্রকাশিত ছবিতে ছারপোকায় খাওয়া থম্পসনের ক্ষতবিক্ষত শরীর দেখা যায়। এ ঘটনার ফৌজদারি তদন্ত দাবি করেছেন তিনি। তিনি বলেন, ‘এমনকি কোনও অসুস্থ প্রাণীর জন্যও সেলটি উপযুক্ত নয়। এমন মৃত্যু তার প্রাপ্য ছিল না।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code