নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মীর্জা হুদা সহ ৪ বাংলাদেশির মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার সন্ধ্যায় নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে মীর্জা হুদা সোহাগ নামে আরেক বাংলাদেশি মারা গেছেন (ইন্নালিল্লাহি …… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। মির্জা হুদা স্ত্রী ও দুই সন্তান নিয়ে নিউইয়র্কে বসবাস করতেন। জানা যায়, মীর্জা হুদা সোহাগ দীর্ঘদিন ধরে ডায়বেটিকস ও অন্যান্য রোগে ভুগছিলেন।

Manual4 Ad Code

এদিকে, নিউইয়র্কে একইদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জন বাংলাদেশি মারা গেছেন। তারা হলেন: বিজিত কুমার সাহা (৩৮), জায়েদ আলম(৪৬) এবং মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮)। এ নিয়ে নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১৭ জন বাংলাদেশির মারা গেলেন। তাঁদের মৃত্যুর সংবাদে নিউইয়র্ক প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।এদিকে,মির্জা হুদার বন্ধু নিউইয়র্ক প্রবাসী খান শওকত তার ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে উল্লেখ করেন, আমার জীবনে দেখা একজন শ্রেষ্ঠ ভালো মানুষকে আজ (৩/২৯/২০২০) কেড়ে নিলো মরনব্যাধী করোনা ভাইরাস।
Nure Kabir এর Facebook এ হৃদয়বিদারক খবরটা দেখা মাত্রই লিয়াকত ভাইকে ফোন করলাম। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। আজ রোববার সন্ধ্যা ৬:১০মি:এ Elmhurst Hospital এ চিকিৎসাধীন অবস্থায় আমার প্রিয় বন্ধু IT professional মীর্জা হুদা সোহাগ (৪৪) চিরবিদায় নিলেন (ইন্না লিলাহে …… রাজেউন)। তার বাড়ী যশোরে। এইতো ৩ সপ্তাহ আগেও একসাথে বসে তার মালিকানাধীন AdNtech IT School (71-24 Roosevelt Ave # 2nd Fl) এ দুইভাই বসে জব সেমিনার করলাম। ২০১৫ সালে তার School টা Jackson Heights এ শুরুর দিন থেকেই অদ্যাবধি গত ৫টা বছর নিয়মিতভাবে প্রতিমাসে আমরা একসাথে জব সেমিনার এবং গাঙচিল সাহিত্য আসর করছি। এত দ্রুত যে তাকে হারাবো কল্পনাও করিনি। আজ রোববার মীর্জা হুদা সোহাগ করোনা ভাইরাস এর সাথে যুদ্ধ করে না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইটি শিশু সন্তান এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে নিউইয়র্ক প্রবাসীদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। তার অকাল মৃত্যুতে কমিউনিটির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
হে আল্লাহ মীর্জা হুদা সোহাগ‌কে আপনি বে‌হেস্ত নসীব করুন। আ‌মিন। আ‌মিন। আ‌মিন। সর্বশেষ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মারা গেছেন ২৪৪৮ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪ জন। নিউইয়র্কে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত ৫৯ হাজার ৬৪৮ জন এবং মারা গেছেন ৯৬৫ জন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code