নীলফামারীতে বিধাবাকে পুড়িয়ে হত্যার চেষ্টা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

সৈয়দপুর (নীলফামারী):

Manual2 Ad Code

নীলফামারীর সৈয়দপুর শহরের পৌর ১০ নং ওয়ার্ডের মরহুম বদিউজ্জামান বুলুর বাড়িতে তার বিধাবা স্ত্রী ও সন্তানদের হত্যার উদ্দেশ্যে অজ্ঞাত এক দুবৃত্ত গভীর রাতে খড়ের গাদায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসি ও স্থানিয় ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনে। শনিবার(৪ জানুয়ারী) বিকেলে বুলুর স্ত্রী সৈয়দপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেনন।
মরহুম বুলুর মেয়ে ফাতিমা জানায়, শনিবার রাত আনুমানিক ১.১০ মিনিট। এ সময় আমি অদ্যায়নরত অবস্থায় বাড়ির ভিতরে শব্দ শুনতে পাই। অহেতুক শব্দ ভেবে ঘরেই থাকি। কিছুক্ষন পর আবার বাড়ির আঙ্গিনায় আবারও পায়ে হাটার শব্দ পাই। মা’কে জানালে কে বা কারা দড়জা টপকে পালিয়ে যায়। তবে কেরোসিন তেলের গন্ধ পুরো বাড়িতে ছড়িয়ে যায়। এ সময় ঘরের দড়জায় দেখি খড়ের গাদার আগুন দাউ-দাউ করে জ্বলছে। এ সময় বাড়ির অন্যন্যদের চিৎকারে এলাকাবাসি ছুটে পানি ঢালে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের ইউনিট এসে আবারও পানি দেওয়ায় আগুন নিভে যায়।
মরহুম বুলুর ২য় স্ত্রী মোরশেদা বেগম জানান, স্বামীর মৃত্যুর পর বাড়িতে কোন পুরুষ নেই। দুই ঘরের দুটি করে মেয়ে মিলে ৬জন নারি বসবাস করছি। রাবেয়া বসরি নামে মরহুম বুলুর প্রথম স্ত্রী জানান, আমাদের নিজেদের মধ্যে কোন সমস্যা নেই। স্বামির পৈতৃক সুত্রে পাওয়া জমি নিয়ে কোন দ্বন্দ্ব নেই। তাহলে কারা গভীর রাতে এ আগুন দিল । এ নিয়ে আমারা যুবতি মেয়েদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পরেিেছ। আগুনের ক্ষয়ক্ষতি বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ খোকন জানান, এলাকাবাসি দ্রুত পানির ব্যবস্থা করায় ক্ষতি তেমন হযনি। খড়ের গাদার আগুন হলেও দ্রুত ছড়াতে পারেনি। এ নিয়ে সৈয়দপুর থানার অফিসার্স আবুর হাসনাত অভিযোগ প্রাপ্তি সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নেযা হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code