রাজারহাট সদর বাজারে সিসি ক্যামেরার উদ্বােধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code
এ.এস.লিমন,রাজারহাট (কুড়িগ্রাম) :
তাংঃ-২১-১০-২০২০ইং।।
কুড়িগ্রামের রাজারহাটে এই প্রথম ২৩টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার স্থাপনের মাধ্যমে রাজারহাট সদর বাজারটি নিরাপত্তার আওতায় আনা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁনের উদ্যোগে ও রাজারহাট বাজার বণিক সমিতির আয়োজনে সদর বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে ২৩টি সিসি ক্যামেরা একটি মনিটর ও একটি আইপিএস স্থাপন করা হয়।
আজ বুধবার (২১ অক্টোবর) রাতে রাজারহাট বাজার বণিক সমিতির কার্যালয়ে প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন এ সিসি ক্যামেরার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজারহাট বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আমজাদ হোসেন এর সভাপত্বিতে বক্তব্য রাখেন- প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার,রাজারহাট বাজার বণিক সমিতির সাঃ সম্পাদক মোঃ রাজ্জাক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজারহাট বাজারের ইজারাদার মোঃ ইয়াছিন প্রমূখ।
উদ্বােধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন বক্তব্যে বলেন,আলোকিত রাজারহাট বাজার গড়ার লক্ষে এবং বাজারে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ প্রতিরোধকল্পে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই সিসি ক্যামেরা স্থাপন করা হলো। সিসি ক্যামেরার কারণে রাজারহাট সদর বাজার আরও সুরক্ষিত হবে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার বক্তব্যে বলেন, রাজারহাট বাজার বণিক সমিতির কার্যালয়ে কন্ট্রোলরুম করে সিসি ক্যামেরার একটি মনিটর ও আইপিএস রাখা হয়েছে। দিনের ২৪ ঘণ্টা সিসি ক্যামেরাগুলো চালু থাকবে। তিনি আরো বলেন, ‘বিভিন্ন অপরাধ দমন ও অপরাধীদের শনাক্ত করতে এই সিসি ক্যামেরাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code