সৈয়দপুরে সরকারের পাশাপাশি সংগঠনের ত্রান বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

এম আর মহসিন,
সৈয়দপুর॥ মরণ ঘাতক করোনাভাইরাস প্রতিরোধে জনগনের পাশে দাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন এবং সরকারি নির্দেশনা পালনে সকলের মাঝে সচেতনতা সৃষ্টিতে প্রচারণা ও জনগনের মাঝে জীবাণুনাশক উপকরন বিতরন কর্মসুচির মহৎসব লেগেছে। বুধবার(১ এপ্রিল) শহরের বিভিন্ন স্থানে সরকারি দপ্তরের পাশাপাশি সংগঠন এবং সমাজসেবকরা কর্মহীন অসহায় নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
সরকারি ভাবে তিন হাজার ৩০০ পরিবারকে ১০ কেজি করে চাল, দুই কেজি করে মসুর ডাল, ৫ কেজি করে আলু, আধা লিটার করে সয়াবিন তেল, এক কেজি করে লবণ ও হাত ধোয়ার সাবান,মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করছেন। গত দিন ধরে রাতে সড়কে,ফুটপাতে ও মফস্বল এলাকায় দুস্থ এবং অসহায় মানুষদের বাছাই করে বাড়ি বাড়ি গিয়ে সৈয়দপুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ, সহকারি ভুমি কশিশনার পরিমল কুমার সরকার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের নিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করছেন। সৈয়দপুর পৌর পরিষদ বসে নেই। মেয়র আমজাদ হোসেনের নেতৃত্বে ১৭ হাজার সাবান, ৮ হাজার মাস্ক বিতরণ করা হচ্ছে। আগামি দু-একদিনের মধ্যে পৌর এলাকার ১৫ ওয়ার্ডের করোনায় আবদ্ধ থাকা মানুষের মধ্যে ত্রান বিতরণ করবেন বলে জানা গেছে। এছাড়া নীলফামারী-৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান আদেলের নির্দেশে সৈয়দপুরে জাতীয় পার্টির স্থানিয় নেতৃবৃন্দরাও অব্যহত রেখেন বিতরণ কার্যক্রম। বুধবার দুপুরে শহরের চাল মার্কিটে ওই ৩ হাজার অসহায় কর্মহীন মানুষের মধ্যে ত্রান বিতরণ করেছেন। এ সময় সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির নেতা সিদ্দিকুল আলম সিদ্দিক, জাতীয় পার্টির পৌর কমিটির সদস্য আঃ শহীদ, মোঃ জিয়াউল হক, ঠিকাদার আঃ গনি, আঃ রউফ, আফজাল হোসেন মিলনসহ বাংলাদেশ জাতীয় পার্টির সৈয়দপুর উপজেলা শাখার অন্যন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ৫ কেজি চাল, হাফ কেজি ডাল, হাফ কেজি সয়াবিন, ২ কেজি আলু, ১ টি জিবানু নাশক সাবান ও মাস্ক প্যাকেটজাত করে বিতরণ করা হয়। আর করোনা ভাইরাসে প্রার্দুভাব না সারা পর্যন্ত ধারাবাহিক ভাবে এ বিতরণ চলবে বলে জানান তারা।
এদিকে, সরকারি দলের নেতাকর্মীরা ব্যাক্তিগত উদ্যগে সচেতনতা সৃষ্টিতে প্রচারণা ও জনগনের মাঝে জীবাণুনাশক উপকরন বিতরন কর্মসুচির পাশাপাশি এবার কর্মহীন অসহায় নারী পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। সৈয়দপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও সমাজসেবক দিলনেওয়াজ খান বুধবার (১ এপ্রিল) দুপুরে শহরের রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শহরের বিভিন্ন এলাকার ছয় শতাধিক পরিবারের মাঝে ওইসব খাদ্য সামগ্রী বিতরন করেন। বিতরন করা খাদ্যের মধ্যে ছিল পরিবার প্রতি ৫ কেজি চাল,৭৫০ গ্রাম ডাল, আধা লিটার ভোজ্য তেল, ১ কেজি আলু ও ৫০০ গ্রাম পেঁয়াজ। এর আগে তিনি শুক্রবার থেকে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডসহ শহরের উর্দুভাষীদের ক্যাম্পে প্রায় ৬ হাজার পরিবারের মাঝে একটি করে মাস্ক, লিকুইড ডেটল, জীবানু-নাশক সাবান, ব্লিচিং পাউডার ও হ্যান্ড সেনিটাইজার এবং পাড়া মহল্লার সড়ক, নালা নর্দমায় জীবানুনাশক স্প্রে করেন।
ব্রাইট হিউম্যানিটি নামের দেড়শতাধিক যুবকের এক সংগঠন অসহায়দের পাশে দাড়িয়েছেন। তারা নিজস্ব অর্থাায়নে বুধবার (১ এপ্রিল) দুপুরে শহরের রেলওয়ে মাঠে চাল,ডাল, আলু ও সয়াবিনের ত্রান সামগ্রি বিতরণ করেন। সৈয়দপুর উপজেলা সহকারি ভুমি কমিশনার পরিমল কুমার সরকার এ বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন। এ সময় সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মহসিনুল হক, এ এস পি অশোক কুমার পালসহ সংগঠনটির সভাপতি মোঃ ওয়াজির, সাধারন সম্পাদক মোঃ রিয়াজ,সদস্য শাহিনুর পারভিন, মোঃ রাহেন, মিলন ও জুয়েলসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনটির সুত্র জানায়, যে কোন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের দাড়ানোর ব্রত নিয়েই তার এ কাজ করছেন। আর ধারাবাহিক ভাবে এ কর্মসুচী চালিয়ে যাবেন বলে জানান তারা। একই দিনে প্রত্যাশা ’৮৬ নামে একটি সামাজিক সংগঠন বুধবার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন। সকালে সৈয়দপুর শহরের শহরের বঙ্গবন্ধু সড়কে বিভিন্ন কর্মজীবী, রিকশা ও রিকশাভ্যান চালকদের হাতে একটি স্যানিটাইজারের বোতল তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. আব্দুল করিমসহ প্রচার সম্পাদক মো. রবিউল ইসলাম লিটন ও কার্যকরী সদস্য আব্দুর রাজ্জাক, মো. শফিকুল ইসলাম ও খালিদ ইকবাল প্রমূখ। গরিবুল্লাহ ফার্মেসী নামে এক ওষুধ বিক্রেতা তিনশতাধিক মানুষের মধ্যে কেজি চাল, হাফ কেজি ডাল, হাফ কেজি সয়াবিণ, ৩ কোজ আলু বিতরণ করেছেন। শহরের বঙ্গবন্ধু মোডের ট্রাফিকবক্স এলাকায় নাজমুল হক নামের ব্যবসায়ি এ বিতরণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code