গাইবান্ধার ফুলছড়িতে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর অর্থায়নে গবাদি প্রাণির জন্য গো-খাদ্য বিতরণ করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ নির্ভর জীবিকা রক্ষায় সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ৭ ‘শ জন খামারির মাঝে ৭৫ কেজি করে গবাদি প্রাণির জন্য দানাদার গো-খাদ্য ও কৃমি নাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রাণি সম্পদ অফিসার আব্দুস ছামাদ, প্রাণি সম্পদ অধিদপ্তর ঢাকার সহকারিণী পরিচালক ডাঃ মলয় কুমার সুর, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম. সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার আবুল কালাম শামসুদ্দিন প্রমুখ।