সংগঠিত-দ্বিধা বিভক্ত ও লন্ড ভন্ড গাইবান্ধার রাজনীতি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

মন্তব্য প্রতিবেদন:
গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের উপনির্বাচন সামনে ইতোমধ্যেই শুরু হয়েছে ভোট যুদ্ধ।ক্ষমতাশীন দল থেকে নৌকা প্রতীক নিয়ে এ আসনে লড়বেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক গাইবান্ধা জয়পুরহাট সংরক্ষিত আসনের সাবেক এমপি এ্যাড উম্মে কুলসুম স্মৃতি। ব্যাপক জনপ্রিয়তা জনসমর্থন দল ও অঙ্গ সহযোগী সংগঠন গুলো ছারাও সাধারন ভোটারদের কাছে পরিচিত মুখ উম্মে কুলসুম স্মৃতি।দলের দুর্দিনে তার অবদান ছিল উল্লেখ যোগ্য। তৃনমুল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত দলকে সু সংগঠিত করতে তিনি নিরলস ভাবে কাজ করেছেন।পুর্বেও ন্যায় এই আসনে আবারো বিপুল ভোটে নৌকা জয় লাভ করবে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকরা।
জাতীয়পার্টি থেকে মনোনয়ন পেয়ে এই আসনে প্রথম বারের মত নির্বাচনে অংশ গ্রহণ করছেন সাবেক এমপি ডঃ টিআই এম ফজলে রাব্বি চৌধুরীর পুত্র মইনুর রাব্বী চৌধুরী। পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ মৃত্যুর পর পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টির হিসেব নিকেশ পাল্টে যায়।একাধিক ভাবে বিভক্ত হয়ে পরে জাতীয় পার্টি। এক সময় জাপার ভোট ব্যাংক হিসেবে পরিচিত এ আসনটি এখন জাপার ব্যালেন্স শুন্য! এই উপনির্বাচনে তাদের প্রতিদ্বন্দিতা করার মত ভোট ও নেই বলে মনে করেন সাধারন ভোটাররা।
জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক।মামলা হামলা নাশকতার অভিযোগে অনেকটা লন্ড ভন্ড বিএনপির অধিকাংশ নেতাকর্মী।এ আসনে জন্য মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অভিযোগে সীমানা নেই ত্যাগী নেতাকর্মীদের।ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন না করায় অনেকে রাজনীতি থেকে নিজেদের দুরে সরিয়ে রেখেছেন।এছাড়াও উপজেলা কমিটি ও অঙ্গসহযোগী সংগঠনের কমিটি গঠন নিয়ে রয়েছে গ্রুপিং।মামলায় জর্জরিত অনেক নেতাকর্মীই প্রার্থীর আচার আচারনে ক্ষুদ্ধ।হাতে গোটা দুই চারজন নেতাকর্মীকে কেবল মিডিয়ার সামনে রেখে নির্বাচন নিয়ে অহেতুক অভিযোগ করা যাবে ভোটযুদ্ধে জয়লাভ করা যাবে না বলে মনে করেন তৃনমুল বিএনপির নেতাকর্মীরা।বিএনপির অন্যতম সহযোগী জামায়াতের সাথে আভ্যান্তরীন কোন্দল থাকায় জামায়াত অনেকটা নীরব দর্শকদের ভুমিকায় থাকবে বলে নির্ভও যোগ্য সুত্রে জানাযায়।
আগামী ২১ মার্চের নির্বাচন কে সামনে রেখে যাতে কোন অপশক্তি প্রভাব বিস্তার করতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code