হাকিমপুর দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রেস ব্রিফিং

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

হিলি (দিনাজপুর) :
জেনে বুঝে বিদেশ যাই অর্থ, সম্মান দুটোই পাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে বৈদেশিক কর্ম সংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতায় প্রচার প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়।
আজ সোমবার বিকেল ৪ টায় উপজেলা নিবার্হী অফিসার রাফিউল আলম স্থাণীয় সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন।
এর পর মুক্তমঞ্চে উপজেলা নিবার্হী অফিসার রাফিউল আলমের সভাপতিত্বে সেমিনা অনুষ্ঠিত হয়। সেমিনারে এলাকার বিদেশ গমনে ইচ্ছুক যুবকদের বিভিন্ন প্রেজেনটেশন উপস্থাপন করেন দিনাজপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে প্রশিক্ষন কেন্দ্রির প্রশিক্ষরা। বিদেশ গমনের প্রাক্কালে করনীয় ও বর্জনীয় , বিদেশ গমনের পর করনীয় বিষয়ে যুবকদের বিস্তারিত উপস্থাপন করা হয়।
দিনাজপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে প্রশিক্ষন কেন্দ্রির কর্মকর্তা আ: হাকিম প্রামানিক বলেন, সরকার বিনা খরচে কারিগরি প্রশিক্ষন দিয়ে দক্ষ কর্মী তৈরী করছে এবং দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই ই মেলে।
এ ছাড়াও অনুষ্ঠানের সভাপতি উপজেলা নিবার্হী অফিসার রাফিউল আলম বলেন সরকার হাকিমপুর উপজেলা থেকে ১ হাজার যুবককে কারিগরি প্রশিক্ষন দিয়ে বিদেশে পাঠাবে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো এর অধীনে দিনাজপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে প্রশিক্ষন নিয়ে কেউ বিদেশে গেলে প্রতারিত হবেন না। অনুষ্ঠানে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ নাজমুস সাইদ, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল সাদিক, প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন মল্লিক প্রতাব সহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code