নবাবগঞ্জে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

নবাবগঞ্জ (দিনাজপুর):
শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চায় উদ্বোদ্ধ করন ও শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব গড়ে তুলতে সারা দেশের ন্যায় বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ৭৫ টি মাধ্যমিক স্তুরের শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্বাচন হয়। সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি বহুমুখি পাইলট উচ্চ বিদ্যালয়ে ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন । তিনি জানান শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্রের চর্চা ও নেতৃত্ব তৈরী করতে সরকারের এই উদ্যোগ।

Manual4 Ad Code

এ সময় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফায়েল হোসেন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসিম উদ্দিন, রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ সুলতান মাহমুদ প্রমুখ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code