সাঘাটা আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

সাঘাটা (গাইবান্ধা) :
গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামে সাঘাটা টেকনিক্যাল এন্ড বি.এম ইন্সটিটিউট চত্বরে গতকাল বাংলাদেশ বন্যা পূর্বাভাস ভিত্তিক প্রস্তুতি মূলক সুফল প্রকল্প (এসোড) এর আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন।
পরিদর্শন শেষে সাঘাটা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে একই স্থানে বন্যায় ক্ষতিগ্রস্থ আশ্রিত পরিবারের জন্য ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন। তিনি বলেন বন্যায় ক্ষতিগ্রস্থ একজন মানুষও না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া ত্রাণ সামগ্রী সকল বন্যায় ক্ষতিগ্রস্থ আশ্রিত পরিবারগুলো পাবেই। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, দূর্যোগ ব্যবস্থাপনা জেলা কর্মকর্তা ইদ্রিস আলী ও সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা সুফল প্রকল্প (এসোড) এর ইনচার্জ কৃষিবিদ মোঃ মহিদুল হাসান, ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ, হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code