দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো শ্লোগান নিয়ে গোবিন্দগঞ্জে সিপিবি’র পদযাত্রা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা):
গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর খাজাভাঙ্গা বিলের পানি নিস্কাশন, বাঁধ-স্লুইচ গেইট নির্মাণ ও বড়দহ সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই থেকে বড়দহ হয়ে ধর্মপুর পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২টায় নাকাইহাট বাজার থেকে এ পদযাত্রা শুরু হয়। পথে বিভিন্ন বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, গোবিন্দগঞ্জ উপজেলা সিপিবি’র সভাপতি তাজুল ইসলাম, উপজেলা নেতা রেজাউল করিম রঞ্জু, যুব ইউনিয়ন গোবিন্দগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ছাত্র নেতা তাহমিদুর রহমান চৌধুরী, আবির হাসান জীবন প্রমুখ। বক্তারা বলেন, মানুষের ভোটাধিকার হরণ করে বর্তমান সরকার দেশকে এক চরম দুঃশাসণের মধ্যে ফেলে দিয়েছে। দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে চলেছে। সেই সাথে তারা বলেন, হরিরামপুর খাজাভাঙ্গা বিলের পানি নিস্কাশনে ব্যবস্থাকরণ, বাঁধসহ স্লুইচ গেইট নির্মাণের দাবি জানান এবং সেই সাথে বড়দহ সেতুতে টোল আদায় বন্ধের দাবি জানান।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code