নবাবগঞ্জ মহিলা কলেজে রজত জয়ন্তী উদযাপন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

মো.মাহাবুর রহমান, বিরামপুর, (দিনাজপুর)
২৫ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনে দিনাজপুরের নবাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের রজত জয়ন্তী উৎযাপন করা হয়েছে। রজত জয়ন্তী উপলক্ষে বুধবার সকালে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর- ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক, কলেজের শিক্ষার্থী ও সুধীজন অংশ করেন।

Manual6 Ad Code

র‌্যালি শেষে কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ মোঃ শাফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সাদেকুল ইসলাম, মোঃ আমজাদ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক,মোঃ সানোয়ার হোসেন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একাদ্বশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code