হিলির বাজারে কমেছে আদা,রসুন ও পেঁয়াজের দাম।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

হিলি,দিনাজপুর :
হিলির বাজারে কমেছে আদা,রসুন ও পেঁয়াজের দাম। প্রকারভেদে কেজিতে আদা’ কমেছে ১শ টাকা,রসুনে ২০ টাকা ও পেঁয়াজে কমেছে ৭ টাকা। আর দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। মোকামগুলোতে সরবরাহ বাড়ায় কারনে দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা।

Manual8 Ad Code

গেলো সপ্তাহে স্থানীয় বাজারে যে আদা প্রতি কেজি বিক্রি হয়েছে ৩শ টাকা বর্তমানে ১শ টাকা কেজিতে কমে বিক্রি হচ্ছে ২শ টাকা কেজি দরে। এদিকে ১৫ টাকা কেজিতে কমে রসুন বিক্রি হচ্ছে ৯০ টাকা ও কেজিতে ৭ টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ টাকায়।

Manual2 Ad Code

দাম কমার কারন হিসেবে ব্যবসায়ীরা বলছেন,মোকাম ও স্থানীয় বাজারে আদা ও রসুনের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। অন্যদিকে টিসিবি ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি ঘোষণা দেওয়ায় কমেছে পেঁয়াজের দাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code