জলঢাকায় এমপি রানাকে জাতীয় পার্টির সংবর্ধনা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

জলঢাকা (নিলফামারী)
নীলফামারী – ৩ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে পুনরায় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে জলঢাকার জাতীয় পার্টি ও তার সহযোগী সংগঠন। বুধবার বিকেলে জলঢাকা উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এমপি রানা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের এই বাংলাদেশে কোনকিছুই অবহেলিত থাকবে না। আপনারা আমাকে যে ভালবাসা দিয়েছেন, আমি তা কখনোই ভুলবো না। তিনি বলেন, হাটবাজার রাস্তা ঘাটসহ এলাকার সকল উন্নয়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চাই। আর কোনও অন্ধকার থাকবে না, আলোকিত করা হবে সকল গ্রাম। আগামী দিনে জাতীয় পার্টিকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিতে দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে নেতাকর্মীদের এক কাতারে থাকার আহবান জানান এমপি রানা। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর এবং জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এর রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনু্ষ্িঠত হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code