ভূট্টা ফসলের কৃষক মাঠ দিবস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

শাহ আলম যাদু, ফুলছড়ি, গাইবান্ধা :
গাইবান্ধার ফুলছড়িতে ভূট্টা ফসলের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের রাজস্ব খাতের অর্থায়নে ও ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামের কৃষক ফজলুল হকের বাড়ীতে ভুট্টা ফসলের উপর এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষক ফজলুল হকের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওছার মিশু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খোরশেদ আলম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মতলুবর রহমান, উপসহকারী কৃষি অফিসার শাহিনুল ইসলাম, শহীদুল হক প্রমুখ। সামাজিক দুরত্ব বজায় রেখে পরিচালিত মাঠ দিবস অনুষ্ঠানে দেড় শতাধিক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। কৃষক মাঠ দিবসে উন্নত পদ্ধতিতে ভূট্টা চাষের কলাকৌশল বিষয়ে আলোচনা করা হয় এবং নতুন জাত সমূহের পরিচিতি প্রদান করা হয়। ভূট্টার ফলন ও খরচ দেখে কৃষক কৃষাণীরা খুশি এবং আগামীতে এলাকায় ভূট্টা চাষের পরিধি বাড়বে বলে মনে করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code