ডিমলায় জীবানুনাশক স্প্রে,মাস্ক ও সাবান বিতরন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডিমলা (নীলফামারী)

Manual4 Ad Code

করোনা ভাইরাসের পাদুর্ভাব রোধে নীলফামারী ডিমলায় উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের উদ্দেগে মাস্ক সাবান বিতরন ও জীবানুনাশক ছিটানো হয়েছে ।
মঙ্গলবার সকালে উপজেলার অফিস আদালত, হাট বাজার ও গুরুত্বপুর্ন রাস্তায় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা নিজেই জীবানুনাশক ছিটিয়ে সকল মানুষের মাঝে মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরন করেন। এ সময় উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার ও উপজেলা সেচ্ছাসেবকলীগের নেতা এএইচএম ফিরোজ উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার বলেন, উপজেলার ১০ টি ইউনিয়ন ও ৯০টি ওয়ার্ডের হাট বাজার ও গুরুত্বপুর্ন রাস্তায় জীবানুনাশক ছিটানোসহ ও মাস্ক সাবান বিতরন অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code