গাইবান্ধায় ফসলের নায্য মূল্যের দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

ফারুক হোসেন, গাইবান্ধা:
ধানসহ ফসলের লাভজনক দাম, কৃষি কার্ড, ইউনিয়ন পর্যায়ে ক্রয়কেন্দ্র চালু করে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়সহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি, গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় শহরের বিক্ষোভ মিছিল শেষে গাইবান্ধা পৌর পার্কের পাবলিক লাইব্রেরির সামনে কৃষক সমিতির জেলা সভাপতি সুবাস শাহ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান শরীফ, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, সদর উপজেলা কৃষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মন্ডল প্রমুখ। এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির জেলা যুগ্ম আহবায়ক মশিউর রহমান মইশাল, ছাত্র ইউনিয়ন, জেলা সংসদের সভাপতি পঙ্কজ সরকার, সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার প্রমুখ। বক্তারা বলেন, দেশের উন্নয়নের অন্তরালে কৃষক আজ সবচেয়ে বেশি বঞ্চনার শিকার। সরকারের কৃষক বিরোধী নীতির কারণে কৃষক নিঃস্ব থেকে নিঃস্ব হচ্ছে। তারা দাবি করেন, অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে ক্রয়কেন্দ্র চালু করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code