গোবিন্দগঞ্জে মাদ্রাসার একাডেমিক ভবন ও আঞ্চলিক মহাসড়ক কাজের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

গাইবান্ধা ঃ
সওজের বাস্তবায়নে রবিবার গাইবান্ধা ভায়া নাকাইহাট সড়ক ও গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের প্রসন্তকরণ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অর্থায়নে চার তলা বিশিষ্ট দু’টি মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ¦ মনোয়ার হোসেন চৌধুরী গতকাল রোববার প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও গাইবান্ধা সওজ এর নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান।
উদ্বোধন উপলক্ষে গোবিন্দগঞ্জ পৌর সভার মেয়র আতাউর রহমান সরকারের সভাপতিত্বে পৌর এলাকার বোয়ালিয়া ও থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও এতে বক্তব্য রাখেন গাইবান্ধার শিক্ষা প্রকৌশল আদিধপ্তরের সহকারী প্রকৌশলী আশিষ কুমার বসু রায়,থানাার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরকার তাজু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক কোচাশহর ইফপি’র সাবেক চেয়ারম্যান আবু সফিয়ান মন্ডল, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যার খন্দকার জাহাঙ্গীর আলম, রাজাহার ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার, ােগবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম বাদশা, নাকাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইফনুস আলী মন্ডল, রাজাহার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সোহেল রানা শিবলু, ছাত্রলীগ নেতা পীরজাদা আব্দুল কাইয়ুম ও শাকিব খান লেবু প্রমুখ।
সূত্রে জানা গেছে, চারতলা বিশিষ্ট দোঘড়িয়া দারুছ সুন্নাহ মাজিদিয়া দাখিল মাদ্রাসা ও জগন্নাথপুর দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ করবে। দুই বছরে একাডেমিক ভবন দুটির নির্মাণ কাজ সম্পন্ন হবে।
পরে

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code