শিক্ষা সংকট নিরসনের দাবীতে রংপুরে ছাত্র ইউনিয়নের সমাবেশ ও স্মারকলিপি প্রদান

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

জালাল উদ্দিন, রংপুর ॥
করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক সংকটের কারণে শিক্ষার্থীদের ঝড়ে পড়ারোধ ও বিকল্প শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের উদ্যোগে সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রী নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় সংগঠনটির জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে বিক্ষোভটি মিলিত হয়। সমাবেশে সংগঠনটির জেলা সভাপতি ছাত্র নেতা আবু সালেহ্ মো. সিহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্র নেতা আসিষ সরকার দেবাশীষ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগরের সাধারণ সম্পাদক আবির-ইয়ামান, রংপুর জেলা সহসাধারণ সম্পাদক সাগর ইমদাত, সাংগঠনিক সম্পাদক নিরব সরকার, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
সমাবেশে বক্তারা, সরকারের নিকট করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থার সার্বিক সংকটের কবলে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ এবং বিকল্প শিক্ষা কার্যক্রম চালু, শতভাগ শিক্ষার্থীদের মাঝে করোনা ভ্যাকসিন নিশ্চিত করণ, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের শতভাগ পাঠদান নিশ্চিত করণ সহ ১৪ দফা দাবী জানান। সমাবেশ শেষে একই দাবী সম্বলিত বিষয় নিয়ে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code