নাগেশ্বরীতে সরিষা তোলার ধুম

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নাগেশ্বরী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধুম পরেছে সরিষা তোলায়। গত কয়েকদিন আগেও নাগেশ্বরীর সরিষা ক্ষেতগুলো ছিল সরিষার হলদে ফুলে হলুদিয়া-তা আজ কয়েকদিনের ব্যবধানে ফুলের পরিবর্তে ফল হয়ে সবুজ দানায় পরিপূর্ণ হয়েছে সরিষা প্রতিটি গাছ, সে দানায় দানায় আশায় বুক বেঁধেছে সরিষা চাষীরা। আর সে আশায় আনন্দিত মনে সরিষা তোলায় ব্যস্ত সময় পার করছে নাগেশ্বরীর সরিষা চাষীরা। তবে ভাল ফলনের পাশাপাশি সরিষা বিক্রিতে ন্যায্য মূল্য পেলে বন্যায় ক্ষতি এবং আমন ধান বিক্রিতে ন্যায্য মুল্য না পাওয়া ক্ষতি কিছুটা পুশিয়ে নিতে সক্ষম হবেন নাগেশ্বরীর ১৫টি ইউনিয়নের সরিষা চাষী। নাগেশ্বরী উপজেলা কৃষি বিভাগ জানায়- কৃষি অফিস থেকে প্রণোদনা হিসাবে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পরিত্যাক্ত ও নিচু ২৩০০ হেক্টর জমিতে চাষের জন্য মৌসুমের শুরুতেই উপজেলায় ১১০০শত কৃষকের তাদের প্রত্যেককে ১ কেজি করে উন্নত জাতের বারী-১৪ নামক সরিষা বীজ সহ ডিএপি ২০ কেজি,পটাশ ১০ কেজি প্রদান করা হয়েছে। এছাড়াও নিজস্বভাবে উৎপাদিত দেশী সরিষা বীজ বুনেছিল অনেক কৃষক। সরেজমিনে উপজেলার কেদার,কচাকাটা,বল্লভেরখাস,নারায়নপুর ও বলদিয়া ইউনিয়নের সরিষা চাষীর কাছ থেকে সরিষা ফলন ও সরিষা নিয়ে তাদের আশার কথা জানতে চাইলে কেদার ইউনিয়নের আব্দুস সামাদ,কচাকাটা ইউনিয়নের আলাউদ্দিন আজাদ,মফিজুল ইসলাম,আজিবর রহমান,জাহাঙ্গীর আলম, হালিম,নারায়রপুর ইউনিয়নের জব্বার,ছাত্তার,আজিজার রহমান,মকবুল হোসেন,বল্লভেরখাস ইউনিয়নের কায়ছার সফিয়ার রহমান,জয়নাল,সৈফুর রহমান সহ অনেকেই একর প্রতি ১৫ মণ পর্যন্ত সরিষা ঘরে তোলার আশা প্রকাশ করে বর্তমানে সরিষা বিক্রিতে মণ প্রতি ১৩শত থেকে ১৬শত টাকা মুল্যে অসন্তোস প্রকাশ করে সরিষার দাম বাড়ানোর জোর দাবী করেন তারা। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সামসুজ্জামান বলেন-উপজেলায় সরিষা উৎপাদনে আমাদের লক্ষ্যমাত্রা ছিল ২৩০০ হেক্টর জমিতে,কিন্তু তা আমাদের প্রচারণা ও কৃষকদের স্ব-ইচ্ছায় সরিষা চাষে এগিয়ে আসায় আমাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে আরো ১২০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। ফলন ভাল ও দাম ভাল থাকায় আগামীতে আরো অনেকেই সরিষা এগিয়ে আসবেন বলে আশা করা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code