আটোয়ারীতে আখ ক্রয় উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

আটোয়ারী (পঞ্চগড়):

Manual2 Ad Code

পঞ্চগড় সুগার মিলস্ লিমিটেড এর ৫০ তম আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) ২০১৯ – ২০২০ সুগার মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হবে। এজন্য পঞ্চগড় সুগার মিলস্ এর আওতায় আখ ক্রয় কেন্দ্রে একদিন আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আখ ক্রয় শুরু করা হয়। পঞ্চগড়ের আটোয়ারীর কিসমত আখ ক্রয় কেন্দ্রের বিশিষ্ট আখ চাষী মোঃ মাহমুদ হাসান (অনু) সর্ব প্রথম আখ সরবরাহ করে কেন্দ্রে আখ ক্রয় শুভ উদ্বোধন করেন। এসময় আটোয়ারী সাবজোন প্রধান মোঃ সেলিম মোরশেদ, সেন্টার ইনচার্জ মোঃ মনছুর উল আলম, ইক্ষু উন্নয়ন সহকারী নিপেন্দ্রনাথ রায় সহ অন্যান্য স্টাফ এবং বিশিষ্ট আখচাষীগণ উপস্থিত ছিলেন। সাবজোন প্রধান জানান, এবার আটোয়ারীতে প্রায় পাঁচ হাজার মেঃ টন আখ ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code