চিরিরবন্দরে কেন্দ্রীয় সমবায় সমিতির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ ডিসেম্বর সকাল ১১টায় বিআরডিবি হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) চিরিরবন্দর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা, প্রধান আলোচক হিসেবে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার ( ভূমি) ইরতিজা হাসান বক্তব্য রাখেন।
বিআরডিবির সভাপতি আলহাজ্ব মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, সাবেক বিআরডিবি সভাপতি আব্দুল মতিন সরকার, সাবেক বিআরডিবি সভাপতি মো. মোকাররম হোসেন মুকুল, পরিচালক মো. মনোয়ার হোসেন, চিরিরবন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল রঞ্জন রায়, বর্তমান সহ সভাপতি মো. আকতার হোসেন প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন অফিসার মো. সামজিদুল ইসলাম। সভায় সমিতির সকল পরিচালক, কর্মকর্তা, সমবায়ী সদস্য, প্রাথমিক সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code