বানিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি : গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

গাইবান্ধা প্রতিনিধি ॥
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে দ্রব্যমুল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ বানিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।
বুধবার সকাল ১১টায় শহরের ১নং রেল গেইটে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মণ প্রমুখ। বক্তারা বলেন, একদিকে সারাদেশে চলছে ধর্ষন, নারী নির্যাতন অন্যদিকে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি। নিয়ন্ত্রনহীন সরকার কোন কিছু সামাল দিতে না পেরে প্রতিবাদকারীদের উপর হামলা মামলা করে মুখ বন্ধ করার চেষ্টা করছে। বক্তারা এসময় অভিযোগ করেন, এই সরকার এখন ফ্যাসিস্ট রূপ ধারণ করেছে। বক্তারা এই ধনীক শ্রেণি ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষাকারী সরকারকে হটিয়ে আগামি দিনে বাম প্রগতিশীল সরকার গঠনে সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা অসৎব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল সিপিবি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেটের সামনে সমাবেশস্থলে এসে উপস্থিত হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code