

পঞ্চগড় :
দেবীগঞ্জে প্রাথমিকে ও মাধ্যমিকে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরন উৎসব আজ বুধবার শুরু হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় প্রাথমিক ছাত্র-ছাত্রীদের মাঝে ১ লাক্ষ ৬২ হাজার টি বই বিতরন করা হচ্ছে। এ উপলক্ষ্যে বিদ্যালয়ের অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বই বিতরন অনুষ্ঠান দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করেন। উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার সামছুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ারী বেগম , উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধূরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ বক্তব্য রাখেন।
এদিকে দেবীগঞ্জ অলদীনি সরকারি উচ্চ বিদ্যালয়ে পৃথক একটি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরন করেন দেবীগঞ্জের উপজেলা পরিষদের চেয়ারম্যান। এবার উপজেলার ৮৩টি মাধ্যমিক বিদ্যালয়ে ২,৮৩,০০০টি বই বিতরন করা হয়েছে। এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছলিমুল্লা , অলদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সিংহ জানান যে, আমার বিদ্যালয় হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরিক্ষায় ৭১ জন শিক্ষার্থী পরিক্ষা অংশগ্রহনের মধ্যে ৭০ উত্তির্ন হয়েছে তন্মধ্যে জি,পি,এ ৫ পেয়ে উত্তির্ন হয়েছে ১৬ জন শিক্ষার্থী । পাশের ক্ষেত্রে পঞ্চগড় জেলার মধ্যে ৩য় স্থান অধীকারী । সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান তার বক্তব্যে বলেন যে, সকল ছাত্র /ছাত্রী নতুন বই পেয়ে যেমন খুশি হয়েছ তেমনী ভাবে পাঠের প্রতি আরো মনোযোগী হয়ে লেখাপড়া করে পরিক্ষায় ভালো ফলাফল করবে বলে আশা করছি ।