খাটের নিচ থেকে উদ্ধারকৃত তেলের ডিলার জাসদ নেতা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code
রংপুর ঃ
রংপুরে খাটের নিচ থেকে উদ্ধারকৃত টিসিবির ১২৩৮ লিটার ভোজ্যতেলের ডিলার ফারুক আহমেদ মহানগর জাসদের (ইনু) সাধারণ সম্পাদক। গত বুধবার (১৫ এপ্রিল) রাতে নগরীর ১৭ নং ওয়ার্ডের মধ্য পার্বতীপুর এলাকার হানিফ মিয়ার বাড়ি থেকে ওই পরিমাণ টিসিবির তেল উদ্ধারসহ দুইজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাদের স্বীকারোক্তিতে ফারুক মিয়ার নাম উঠে আসে।
ডিলার ফারুক মিয়া নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়ার মৃত মতলুব উদ্দিনের ছেলে। তেল উদ্ধারের পর থেকে গা ঢাকা দিয়েছেন ফারুক।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,  খাটের নীচ থেকে টিসিবির তেল কালোবাজারে বিক্রি ও মজুতের অভিযোগে ওইদিনই হানিফ মিয়া ও  মালামাল সরবরাহকারী লাল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে প্রাথমিকভাবে
এসব তেল জাসদ নেতা  ডিলার ফারুক আহমেদের বলা জানায়।  গ্রেফতারকৃত দুইজন সহ ডিলার ফারুকের নামে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মামলা দায়ের করেন টিসিবির রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী (অফিস প্রধান) সুজা উদ্দৌলা।
গ্রেফতারকৃত দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে অভিযুক্ত ডিলার ফারুক আহমেদ পলাতক। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক বাংলানিউজ্ইউএসকে বলেন,  ডিলার ফারুক মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে কারও রাজনৈতিক পরিচয় আমরা বিবেচনায় আনবোনা। যে চোরাকারবারি করবে তার বিরুদ্ধের আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code