সাঘাটায় সমকাল সুহৃদ সমাবেশের কমিটি গঠন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

সাঘাটা (গাইবান্ধা) ঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া আলোকবর্তিকা স্কুল এন্ড কলেজে গত বৃহস্পতিবার বিকালে দৈনিক সমকাল পত্রিকার পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা কবি আব্দুল হাদী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অবসর প্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রভাষক শাহ আলম, এসএম মোজাহিদুল ইসলাম বকুল। প্রধান আলোচকের বক্তব্য রাখেন- সুহৃদ সমাবেশ গাইবান্ধা ইউনিটের সভাপতি অঞ্জলী রানী দেবী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক আসাদ খন্দকার, বদরুল আলম, জাহাঙ্গীর আলম প্রমুখ। আলোচনা শেষে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুল আলমকে সভাপতি ও জাহাঙ্গীর আলম আজাদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট সাঘাটা উপজেলা সুহৃদ সমাবেশের কমিটি গঠন করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code