উলিপুরে খাদ্যের দাবিতে সড়ক অবরোধ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

উলিপুর (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের উলিপুরে খাদ্যের দাবিতে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে রাস্তায় শুয়ে সড়ক অবরোধ করে কয়েকশত নারী-পুরুষ। বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরফদি গ্রামের মানুষজন উলিপুর-রাজারহাট সড়ক অবরোধ করে এ দাবী জানান। পরে সহকারী কমিশনার(ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগামীতে সঠিক তালিকা অনুযায়ী ত্রাণ দেয়ার প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ তুলে নেন।
সরজমিন গিয়ে দেখা যায়, উলিপুর-রাজারহাট সড়কের সরফদি গ্রামের কয়েক’শ নারী-পুরুষ জড়ো হয়ে খাদ্যের দাবিতে স্লোগান দিচ্ছেন। কোনো যানবাহন এলে রাস্তায় শুয়ে পড়ছেন। সেখানে আসা ওই গ্রামের মোস্তাফিজার জানান, পরপর তিন দফায় সরকারি খাদ্য বিতরণ করা হলেও, তাদের অনেকেই এই সহায়তা পাননি। আবু মিয়া জানান, আমরা নিদারুণ কষ্টে দিন পারি দিলেও জনপ্রতিনিধিরা কেউ খোঁজ নিচ্ছেন না। বিক্ষোভকারীদের অভিযোগ, চেয়ারম্যানর-মেম্বাররা তাদের লোককে রিলিফ দেয়। যারা তাদের ভোট দেয় নাই, তাদেরকে দেয় না।
এলাকার ইউপি সদস্য আব্দুর রহিম রাজু এ ব্যাপারে মোবাইল ফোনে বলেন, ওই ওয়ার্ডের তিন গ্রামের প্রায় ১৮শত ভোটারের মধ্যে তিন দফায় প্রায় ১শত জনকে ত্রাণ দেয়া সম্ভব হয়েছে। ওই এলাকার মানুষজনের জাতীয় পরিচয়পত্র নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সবাই পাবেন।
ওই ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সী বলেন, তার এলাকায় কেউ অনাহারি মানুষ নাই। সমস্যা থাকতে পারে। সরকারি ঘোষনা ছিল, বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে। এ কারনে, সবাই ত্রাণ চায়। অথচ যারা রাস্তায় নেমেছেন, তাদের কারো বয়স্কভাতার কার্ড আছে, প্রতিবন্ধী, ভিজিডিসহ বিভিন্ন সরকারি সহায়তার কার্ড আছে। তিনি আরো বলেন, ওই ওয়ার্ডের সরফদি কানি পাড়ায় সম্প্রতি আবু নামের একজন ঢাকা থেকে এসে মানুষজনকে উস্কে দিয়েছে। তার নিশ্চয় কোনো দুরভিসন্ধী আছে। ৩৯ হাজার মানুষ এই ইউনিয়নে বসবাস করেন। ৩ দফায় সরকারীভাবে বরাদ্দ মাত্র ১০ মেঃটন চাল ও ১ মেঃটন আলু, যা ১ হাজার মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের বলেন, সড়ক অবরোধ তুলে নিয়েছে আন্দোলনকারিরা। আগামি বরাদ্দে প্রকৃত লোকজনের নাম তালিকায় থাকবে এই আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code