পৃথিবীতে হারামের চেয়ে হালাল বেশী ….মিজানুর রহমান আযহারী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

পীরগঞ্জ, (রংপুর)
পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে হালাল-হারামের গুরুত্ব তুলে ধরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আযহারী বলেছেন, পৃথিবীতে হারামের চেয়ে হালালের পরিমান অনেক বেশী। মাত্র গুটি কয়েক হারামের কারণে মুসলমানরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। গতকাল বুধবার বিকেল ৩টায় পীরগঞ্জের ‘আলতাব নগর’ কর্তৃপক্ষের আয়েজনে আলতাব নগর কবরস্থানের মাঠে ৩য় তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি ওই কথা বলেন। তিনি আরও বলেন, সবক্ষেত্রেই আল্লাহর রাজত্ব আর নিয়ন্ত্রন। সেখানে কারো খবরদারী চলে না। কিন্তু আমরা তা ভুলে যেতে বসেছি। সেই সাথে বলেন, সন্তানরা ভালবাসার মাধ্যমে যে পাপ করে, সেই পাপের পার্সেন্টেজও বাবা-মার আমলনামায় যোগ হয়। সুতরাং তাদেরকে সঠিকপথে পরিচালিত করতে হবে। তিনি হাদীস থেকে বলেন, যদি কোন উম্মত তার জিহ্বা এবং লজ্জাস্থানের গ্যারান্টি দেয়, তাহলে আমি তার জান্নাতের গ্যারান্টি দিবো। মাহফিলে আলহাজ্ব আঃ গফুর মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহবুব রহমান, চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন, আলতাব নগরের প্রতিষ্ঠাতা দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আলতাব হোসেন, সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব ও সেরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবলীগ নেতা মাসুদ মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ। মিজানুর রহমান আযহারী গতকাল দুপুরে হেলিকপ্টারযোগে পীরগঞ্জের চতরায় অবতরন করে প্রায় ১ ঘন্টা বক্তব্য রাখেন। পরে তিনি সড়কপথে গাইবান্ধার নলডাঙ্গায় ওয়াজ করার জন্য রওনা দেন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, মাহফিলের আগের দিন থেকেই দুর-দুরান্তের আত্মীয়-স্বজন চতরাহাট এলাকার আশপাশে এসে অবস্থান নেয়। এ ছাড়াও আশপাশের জেলা-উপজেলা থেকে গতকাল শত শত বাস-ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনযোগে ৫ লক্ষাধিক নারী-পুরুষের সমাবেশ ঘটে। চতরাহাটের ৫ টি বিশাল মাঠে ৫টি প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ দেখার ব্যবস্থা করা হয়। ওই হাটের চারপাশে প্রায় ৩ কি.মি দুরে শত শত যাবাহন পার্কিং করে রাখা হয়। মাহফিল শেষে যানবাহন না পেয়ে প্রায় ১০ কি.মি দুরে পীরগঞ্জ উপজেলা সদরে মানুষজন পায়ে হেঁটে আসেন।
উল্লেখ্য, দুবাই প্রবাসী আলতাব হোসেন চতরাহাটের পাশে প্রায় ৬ একর জমির উপর কবরস্থান, মসজিদ এবং এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। সেখানে প্রতি বছরই মাহফিল করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code