করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে জনগনকে আরো সচেতন হতে হবে -ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হারুন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

উলিপুর(কুড়িগ্রাম) :
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সকলকে একযোগে কাজ করতে হবে। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে জনগনকে আরো সচেতন হতে হবে। বুধবার দুপুরে জেলার উলিপুর উপজেলার জেলা পরিষদ ডাকবাংলোয় এক মতবিনিময় সভায় ৭২ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর হারুন এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছিল, তখন সারাবিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। দেশের এই ক্রান্তিকালে আমাদের সকলকে একযোগে কাজ করে জনগনকে বাড়িতে থাকার জন্য উদ্বুদ্ধ করতে হবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সচেতনতার কোন বিকল্প নেই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ৩০ বীর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ হেদায়েতুল ইসলাম পিএসসি, উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, খাদ্য গুদাম কর্মকর্তা আমজাদ হোসেনসহ সাংবাদিকবৃন্দ। এসময় তিনি বিভিন্ন দপ্তরের করোনা মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতির খোঁজখবর নেন। পরে বিজয় মঞ্চ চত্ত্বরে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code