ডিমলা ৭৫টি পুজা মন্ডপে অনুদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

মাজহারুল ইসলাম লিটন, ডিমলা (নীলফামারী) :
নীলফামারীর ডিমলায় ৭৫টি পুজা মন্ডপে অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলায় আসন্ন দুর্গাপুজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে সরকারী বরাদ্দকৃত প্রতিটি মন্দিরে ৫০০ কেজি করে চাল। নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ব্যক্তিগত তহবিল থেকে ১ হাজার করে টাকা ও ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলামের ব্যক্তিগত তহবিল হতে ৫শ করে টাকা প্রতিটি মন্দিরের সভাপতি সম্পাদকের মাঝে বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম মিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান মানিক, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু মহিত কুমার রায়, সম্পাদক শৈলেন চন্দ্র রায়, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code