কুড়িগ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের জরুরী উদ্যোগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডাঃ জি.এম ক্যাপ্টেন কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বিভিন্ন জরুরী পদক্ষেপ গ্রহণ করেছে। বিভাগটির উদ্যোগে বিভিন্ন স্থানে স্থায়ী হাত ধোঁয়ার ব্যাসিং তৈরি করা, স্প্রে, মাক্স, হাত ধোঁয়া সাবান সরবরাহ করা হচ্ছে। জানা যায়, দেশে চলমান করোনা দুর্যোগ প্রতিরোধে জনস্বাস্থ্য প্রকৌশল থেকে কুড়িগ্রাম পৌরসভা, জেলা পরিষদ, ডিসি অফিস, পৌর বাজার, সদর উপজেলা পরিষদ সহ নাগেশ্বরী উপজেলায় তিনটি, ভূরুঙ্গামারী উপজেলায় তিনটি, ফুলবাড়ি উপজেলায় তিনটি, রাজারহাট উপজেলায় তিনটি, উলিপুর উপজেলায় তিনটি, চিলমারী উপজেলায় তিনটি, রৌমারী উপজেলায় ছয়টি ও রাজিবপুর উপজেলায় ছয়টি স্থায়ী হাত ধোঁয়ার ব্যাসিং তৈরি করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় স্প্রে করে মাক্স ও হাত ধোঁয়া সাবান বিতরণ করা হয়। নির্বাহী প্রকৌশলী সায়হান আলী, উপসহকারী প্রকৌশলী আশরাফুল আলম, মেকানিক রাসেল, অফিস সহকারী মিনহাজুল আবেদীন সহ সকল কর্মকর্তা-কর্মচারীরা জরুরী অবস্থায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code