হিলি ইমিগ্রেশন দিয়ে আজও দেশে ফিরলেন ৬ বাংলাদেশী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

হিলি প্রতিনিধি
কলকাতার বাংলাদেশী উপ-হাইকমিশন থেকে অনাপত্তি পত্র (এনওসি) ও করোনা টেস্টের নেগেটিভ সনদ নিয়ে আজও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন ভারতে আটকে পড়া আরো ৬ বাংলাদেশী । এ নিয়ে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন মোট ১৪২ জন।

আজ সোমবার সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত এ ইমিগ্রেশন তারা দেশে ফিরেন। পরে করোনা এন্টিজেন টেস্টে শেষে তাদেরকে স্থানীয় আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম জানান,কঠোর স্বাস্থ্যবিধি মেনে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকেপড়া বাংলাদেশী যাত্রী পারাপার কার্যক্রম চলছে।এখন পর্যন্ত এই ইমিগ্রেশ মোট ১৪২জন যাত্রী এসেছেন। তারা সকলেই করোনা নেগেটিভ সনদ নিয়ে আসছেন তারপরও আমরা তাদের করোনা টেস্ট করছি। এখন পর্যন্ত এ্ই ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে দেশে ফেরা ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code