গাইবান্ধার ওসি ডিবি মোস্তাফিজার রহমান আইজিপি পুরুষ্কার-২০১৯ মনোনিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

গাইবান্ধা :
গাইবান্ধার সাঘাটা থানার সাবেক অফিসার ইনচার্জ ও চলমান দায়িত্বরত গাইবান্ধা গোয়েন্দা শাখার ওসি ডিবি মোস্তাফিজার রহমান ভালো কাজের স্বীকৃতিস্বরুপ আইজিপি মহোদয়ের বিশেষ পুরুষ্কার-২০১৯ মনোনিত হয়েছে।
৭ জানুয়ারী-২০২০ তিনি পুরুষ্কারটি গ্রহণ করবেন বলে জানা গেছে। ভালো কাজের স্বীকৃতিতে মনোনিত করায় তিনিআইজিপি মহোদয়, ডিআইজি মহোদয়রংপুর, পুলিশ সুপার মহোদয়গাইবান্ধা, এডিশনাল পুলিশ সুপার গাইবান্ধাদ্বয়, জেলার সকল অফিসার ইনচার্জ, এসআই, এএসআই ও পুলিশ কনষ্টেবলসহ সহকর্মী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এছাডড়াও তিনি বিভিন্ন মিডিয়া ও মিডিয়া ব্যাক্তিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি আরো বলেন ভালো কাজে যারা আমাকে উৎসাহ দিয়েছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি চির কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকলাম। তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সেই সাথে তিনি সকলের দোয়া কামনার পাশাপাশি যেন ভালো কাজ করার ধারাবাহিকতা রক্ষা করাসহ কর্তৃপক্ষের নির্দেশ এবং সরকারি ভাবে সকল দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য সকলের সহযোগিতাও কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code