আটোয়ারীতে অবহিতকরণ সভা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

আটোয়ারী (পঞ্চগড়):

Manual3 Ad Code

পঞ্চগড়ের আটোয়ারীতে আরডিআরএস বাংলাদেশ- এর আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরডিআরএস উপজেলা ফেডারেশন সভাপতি মোঃ নজরুল ইসলাম। সরকারি কর্মকর্তাদের সহিত ফেডারেশন পর্যায়ে কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং সরকারি সেবার ফেডারেশন সদস্যদের প্রবেশাধীকার বিষয়ক অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ, পঞ্চগড় জেলার সিনিয়র ডেভলপমেন্ট ম্যানেজার সুবর্ণা রাণী। অনুষ্ঠানে দিক নির্দেশনা ও পরামর্শমুলক বক্তব্য রাখেন অবহিতকরণ সভার প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পেশাজীবি ফোরামের সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ তৈমুর রহমান, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, মির্জাপুর ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান মোঃ দবিরুল ইসলাম, রাধানগর ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান অনিল চন্দ্র অধিকারী, সাঃ সম্পাদক লতারাণী দেবনাথ , তোড়িয়া ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান মোঃ মখলেছুর রহমান প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code