রেলযোগে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

হিলি (দিনাজপুর) :

Manual3 Ad Code

করোনার কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানী-রপ্তানী দুইমাস বন্ধ থাকার পর অবশেষে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ভারতের নাসিক থেকে পেঁয়াজের প্রথম একটি বড় চালান নিয়ে ভারতীয় মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশন আসে। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আমদানীকৃত পেঁয়াজ গুলো পাঠানো হয়।

Manual4 Ad Code

হিলি স্থলবন্দরের আমদানীকারক শহীদুল ইসলাম শহীদ জানান, করোনা পরিস্থিতির কারণে দেশে পেঁয়াজের সংকট দেখা দেয় এবং বাজারে দাম বাড়তে থাকে। এ অবস্থায় ভারত থেকে পেঁয়াজ আমদানীর জন্য এলসি করা হয়। এরপর নাসিক থেকে ৪২টি বগিতে ১৬০০ মেট্রিকটন পেঁয়াজ নিয়ে বাংলাদেশে রওনা দেয়। পেঁয়াজ বোঝাই মালবাহী ট্রেনটি দিনাজপুরের বিরল রেলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। পেঁয়াজের চালানটির কার্যক্রম শেষ আজ সকালে হিলি রেলস্টেশনে এসে পৌছাই।
এসময় মালবাহী ট্রেন থেকে দ্রুত পেঁয়াজ খালাস করে নেওয়া হয়। এরপর বাজারে দ্রুত সরবরাহের লক্ষ্যে আমদানী করা পেঁয়াজ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code