ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

দেবীগঞ্জ (পঞ্চগড়):

দৈনিক ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ উপলক্ষ্যে মঙ্গলবার দেবীগঞ্জে নানা কর্মসূচী পালিত হয়েছে। দেবীগঞ্জ প্রেসক্লাব থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে এসে শেস হয়। প্রেসক্লাব মিলনায়তনে ইত্তেফাক সংবাদদাতা জাকির হোসেন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, দেবীগঞ্জ থানার অফিসার ইন চার্জ (তদন্ত) শাহ আলম, উপ-সহকারী প্রকৌশলী রাশেদুর রহমান জুয়েল, এ্যাডভোকেট গোলাম রব্বানী, জেলা পরিষদের সদস্য ফরিদ আহম্মেদ সরকার, দেবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপি আক্তার, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির উপজেলা কমিটির সম্পাদক ও অধ্যাপক রহিদ শফিকী মিন্টু, দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাজু, বিশিষ্ঠ ব্যবসায়ী নন্দন কুমার শাহা, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, ভোরের কাগজের দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোজাহারুল আলম রানা, যুগের আলোর প্রতিনিধি আব্দুল কাইয়ুম, ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি রাহাত হাসান রনি, মানব জমিনের প্রতিনিধি রাসেল আহম্মেদ প্রধান, নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ ফরিদ, আজকালের খবর প্রত্রিকার উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম , নূর নেওয়াজ ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code