উলিপুর ‘বিজয়কাব্য’ গ্রন্থর মোড়ক উন্মোচন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

উলিপুর (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের উলিপুরে বীর মুক্তিযোদ্ধাগণের রণাঙ্গনের স্মৃতিচারণ মূলক সংকলন ‘বিজয়কাব্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উলিপুর অডিটরিয়াম হলে ‘বিজয় কাব্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীর বিক্রম। সহকারী কমিশনার (ভুমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ.ডাব্লিউ.এম রায়হান শাহ্, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমডি ফয়জার রহমান, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা রবিউস সামাদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চলের শতাধিক মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ৩৬০ জন মুক্তিযোদ্ধার রনাঙ্গনের স্মৃতিচারণ মূলক লেখা ‘বিজয়কাব্য’ গ্রন্থটি সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ সম্পাদনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code