করোনা ঝুঁকি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গণ উন্নয়ন কেন্দ্রের হ্যান্ড ওয়াশ সেবা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

গাইবান্ধা প্রতিনিধি:
করোনা ভাইরাস সংক্রম ঝুঁকি প্রতিরোধে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) গাইবান্ধা শহরের ৫ টি স্থানে জনগুরুত্বপূর্ণ স্থানে “হ্যান্ড ওয়াশ পয়েন্ট” স্থাপন করেছে। ভাইরাস সংক্রমন রোধ এবং জনসচেতনতায় লক্ষে এই পদক্ষেপ গ্রহণ করা হয়। শহরের আধুনিক সদর হাসপাতাল, হকার্স মার্কেট, জেলা পরিষদ গেইট, পুরাতন জেলাখানা মোড় ও বড় কালিবাড়ী মোড়ে এই হ্যান্ড ওয়াশিং পয়েন্ট স্থাপন করা হয়।
প্রতিটি পয়েন্টে সার্বক্ষণিক বিশুদ্ধ পানি ও সাবানের সুবিধাসহ একইসাথে তিনজন হাত পরিস্কার করতে পারবেন। যারা বিশেষ প্রয়োজনে চিকিৎসা কিংবা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয়-বিক্রয়ে বাড়ির বাহিরে আসবেন তাদেরকে হ্যান্ড ওয়াশিং পয়েন্টে কমপক্ষে ২০ সেকেন্ট যাবৎ হাত পরিস্কারের জন্য অনুরোধ করা হয়েছে। প্রতিদিন এই ৫টি হ্যান্ড ওয়াশিং পয়েন্ট থেকে গড়ে ৭৫০ জন মানুষ হ্যান্ড ওয়াশিং সুবিধা নিচ্ছেন।
প্রয়োজনের তাগিদে যারা বাড়ির বাহির হচ্ছেন তাদের এবং অন্যের ব্যক্তিগত সংক্রমন ঝুঁকি রোধে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান জিইউকে’র নির্বাহী প্রধান এম. আবদুস্্ সালাম। তিনি আরো জানান, পর্যায়ক্রমে উপজেলা ও অন্যান্য শহরে ওয়াশিং সুবিধা বৃদ্ধি করা হবে। করোনা সচেতনতা ও প্রতিরোধ ইতোমধ্যে সংস্থার মাধ্যমে লক্ষাধিক লিফলেট, প্যানা পোস্টার বিতরণ, মাইকিংসহ জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রচারনা অব্যাহত রয়েছে।
করোনা প্রতিরোধে আতংক নয় সচেতন হউন;স্বাস্থ্যবিধি মেনে চলুন নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code