বিশ্বে একদিনেই ৩৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু ১০ হাজার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে প্রতিদিন আক্রান্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৩৪ লাখ ৯৯ হাজার ৭৮ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ২২১ জনের।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে করোনাভাইরাসের নিয়মিত আপডেট দেওয়া বৈশ্বিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৬ কোটি ২৯ লাখ ৬ হাজার ৬১১ জন। এছাড়া মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৪৪ হাজার ৭৩৮ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা ও কাজাখস্তানের মতো দেশগুলো।

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৬ হাজার ৬১ জন এবং মারা গেছেন ২ হাজার ৭৬২ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৪১ লাখ ৬৯ হাজার ১৫১ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ৮ লাখ ৯৮ হাজার ২৯৯ জন।

দৈনিক প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৫৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৪ হাজার ৬৯২ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ১৩ লাখ ১৫ হাজার ৮০১ জন এবং মারা গেছেন ৩ লাখ ২৮ হাজার ১০৫ জন।

Manual5 Ad Code

ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৮ হাজার ৮ জন এবং মারা গেছেন ২৫৮ জন। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ৫৫৬ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৭৪৭ জন।

Manual3 Ad Code

স্পেনে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৩৩ হাজার ৫৫৩ জন আক্রান্ত এবং মারা গেছেন ২১৫ জন। এসময়ে ইতালিতে নতুন আক্রান্ত ১ লাখ ৬৭ হাজার ২০৬ জন এবং মারা গেছেন ৩৬২ জন।

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ২৯২ জন এবং মারা গেছেন ৩৪৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ১ কোটি ৬১ লাখ ৪৯ হাজার ৩১৯ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৭০২ জন। কলম্বিয়ায় একই সময়ে নতুন আক্রান্ত ১৭ হাজার ৮৮৯ জন এবং মারা গেছেন ২৮২ জন।

জার্মানিতে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১ লাখ ৮৮ হাজার ৭৫৯ জন এবং মারা গেছেন ১৮৪ জন। দেশটিতে এ পর্যন্ত ৯১ লাখ ৪৫ হাজার ২৭৪ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ লাখ ১৭ হাজার ৮৮৩ জন। একই সময়ে ইউক্রেনে নতুন আক্রান্ত ২৪ হাজার ৩২১ জন এবং মারা গেছেন ১৪১ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৮৭৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার ৯৫০ জন এবং মারা গেছেন ৬ লাখ ২৪ হাজার ৫০৭ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৫৮৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ৯১ হাজার ৭২৯ জন।

Manual8 Ad Code

এছাড়া তুরস্কে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৮৮ জন, দক্ষিণ আফ্রিকায় ৯৪ জন, পোল্যান্ডে ২৭৬ জন, কানাডায় ২২৬ জন, আর্জেন্টিনায় ৩১৬ জন, গ্রিসে ১১৮ জন, হাঙ্গেরিতে ৬৯ জন, ভিয়েতনামে ১৫৫ জন এবং মেক্সিকোতে মারা গেছেন ৪৭৫ জন।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৫২৭ জন। একই সময়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৭৩ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জনে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code