রাতে ইসরায়েলে ৮০টি রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ  গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গত রাতেও হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, অন্তত ৮০টি রকেট ও মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে।

Manual7 Ad Code

বুধবার সন্ধ্যা ৭টা থেকে আজ সকাল ৭টা পর্যন্ত ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলাগুলো চালানো হয়েছে। ইসরায়েল সেনাবাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ বিমান হামলায় গাজায় অন্তত একজন ফিলিস্তিনি নিহত ও আরো ১৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে ওয়াফা নিউজ অ্যাজেন্সি। গাজায় আজ সকালে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে অন্তত ৩০ বার হামলা চালানো হয়েছে।

এ পরিস্থিতিতে গাজায় হামাসের শীর্ষ একজন কর্মকর্তা বলেছেন, দুয়েক দিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Manual5 Ad Code

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের জনগণের জন্য শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে নিয়ে না আসা পর্যন্ত  হামলা বন্ধ হবে না।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code