জেলা প্রশাসকের মানবিক উদ্যোগে বহুমাত্রিক শারীরিক প্রতিবন্ধী শিশুর চিকিৎসা নিশ্চিত

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

সংগ্রাম দত্ত

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মুরইছড়া চা বাগানের গোপাল সাঁওতালের বহুমাত্রিক শারীরিক প্রতিবন্ধকতার খবর দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর থেকে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন মানবিক সহানুভূতির নজির স্থাপন করেছেন।

Manual7 Ad Code

২০২২ সালের ৪ জানুয়ারি গোপাল সাঁওতাল জন্মগ্রহণ করেন। তার পিতা-মাতা অনিল ম্ররং ও সঞ্চরি সাঁওতাল। জন্মের পর থেকেই গোপাল বহুমাত্রিক শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছে। আর্থিক অসচ্ছলতার কারণে পরিবার দীর্ঘদিন তার চিকিৎসার খরচ বহন করতে অক্ষম ছিল।

গত ২০ আগস্ট জেলা প্রশাসক সরাসরি গোপালকে ডেকে এনে তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। জেলা প্রশাসনের অর্থায়নে তাকে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি), মৌলভীবাজার শাখা-তে ভর্তি করা হয়েছে। এখানে গোপালকে চিকিৎসা, থাকার ব্যবস্থা, খাবার এবং প্রয়োজনীয় থেরাপি প্রদান করা হবে। সমস্ত ব্যয়ভার সম্পূর্ণভাবে জেলা প্রশাসন বহন করবে।

Manual2 Ad Code

জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে প্রশংসার ঝড় তুলেছে। সমাজের অতি দূর্বল ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি এমন সহানুভূতিশীল মনোভাব এলাকায় কৃতজ্ঞতার ঢেউ সৃষ্টি করেছে।

Manual2 Ad Code

জেলা প্রশাসকের এই উদার পদক্ষেপ সমাজে মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • জেলা প্রশাসকের মানবিক উদ্যোগে বহুমাত্রিক শারীরিক প্রতিবন্ধী শিশুর চিকিৎসা নিশ্চিত
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code