দেশে ফের করোনায় মৃতের সংখ্যা বেড়েছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৩৫০ জন।

 

এ ছাড়া দেশে নতুন করে আরো ১ হাজার ৮৪৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জন। ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৬৪৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

এর আগে শুক্রবার দেশে করোনায় ১৭ জনের মৃত্যু হয় এবং ২ হাজার ২৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। সেই হিসাবে আজ করোনায় আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

শনিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৩৫২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৬৪৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৪৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯২১ জন সুস্থ হয়েছেন।

Manual6 Ad Code

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code