নানা ইস্যুতে ট্রাম্প ত্ত বাইডেনের বিতর্ক মাইক ছিল স্পিকারের হাতে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: জমে উঠেছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। বারাক ত্তবামা নির্বাচনী মাঠে নামার কারণে নির্বাচনের পরিস্থিতি অন্যদিকে মোড় নিয়েছ। ট্রাম্প শিবির এটাকে বড় চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ বিতর্কে করোনা ভাইরাস, জলবায়ু পরিবর্তন, বর্ণবাদ ও অভিবাসন ইস্যু প্রাধান্য পেয়েছে। রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন দুজনই ছিলেন অনেকটাই সংযত। তারা একে অন্যকে কথা বলার সুযোগ দিয়েছেন। ব্যক্তিগত আক্রমণ থাকলেও একে অন্যকে অসম্মান করেননি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলের বেলমন্ট ইউনিভার্সিটিতে চূড়ান্ত বিতর্কের মুখোমুখি হন দুই প্রার্থী।

Manual6 Ad Code

তবে মাইক প্রথমবারের মত স্পিকারের হাতে থাকার কারণে কিছুটা উত্তেজনা রোধ করা গেছে। দক্ষিণ সীমান্তে ট্রাম্প প্রশাসনের অভিবাসী পরিবারগুলোকে বিচ্ছিন্ন করার নীতি নিয়ে লাতিন ভোটারদের ইস্যুতে বিতর্ক করছিলেন দুই প্রার্থী। তবে কতদিনে বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুরা তাদের পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে তার কোনও ব্যাখ্যা দিতে পারেননি ট্রাম্প। পরিবারের কাছ থেকে সন্তানদের এভাবে আলাদা করে রাখাকে ট্রাম্পের নিষ্ঠুর আচরণ বলেন বাইডেন। জবাবে ট্রাম্প শুধু এটুকুই জানাতে পারেন যে এসব শিশু যত্নে আছে। ট্রাম্পের দাবি, তিনি ১৯৯৪ সালের অপরাধ বিলের কথাও তোলেন, যার খসড়ায় বাইডেন সহায়তা করেছিলেন। ওই আইনের কারণে বিপুল সংখ্যক আফ্রিকান-আমেরিকানকে কারাগারে পাঠানো হয়েছে বলে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকারীরা অভিযোগ করে আসছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code