কানাডায় ভারতীয় কূটনীতিকদের ভয়ভীতি দেখানো হয়েছিল

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

কানাডা অফিস: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, গত বছর যুক্তরাজ্যের লন্ডনে ভারতীয় হাইকমিশন ও যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করে নয়াদিল্লি। পাশাপাশি কানাডায় ভারতীয় কূটনীতিকদের হুমকি দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে নয়াদিল্লির আশা। গতকাল জয়শঙ্কর এসব কথা বলেন। তিনি আরও বলেন, কানাডার নাগরিকদের ভিসা প্রদান ভারতকে স্থগিত করতে হয়েছিল, কারণ ভারতীয় কূটনীতিকদের বারবার নানাভাবে হুমকি ও ভয় দেখানো হয়েছিল। তাঁরা সে সময় কানাডার কাছ থেকে খুব কমই আশ্বাস পেয়েছিলেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর করা একটি গুরুতর অভিযোগের কয়েক দিনের মাথায় এই পদক্ষেপ নিয়েছিল ভারত। কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার বিষয়ে
প্রকাশ্যে অভিযোগ তুলেছিলেন ট্রুডো। ভারত ট্রুডোর অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে। এই ঘটনার জেরে অটোয়া-নয়াদিল্লির মধ্যকার সম্পর্ক তলানিতে চলে গিয়েছিল। কয়েক সপ্তাহ পর কানাডার নাগরিকদের জন্য ভিসা সেবা আবার চালু করে ভারত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code