বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের দায় সরকার ও বিভিন্ন সংস্থার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: বঙ্গবাজার মার্কেটের অগ্নিকাণ্ডের দায় সরকার ও তার বিভিন্ন সংস্থার’ বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে, বেশি কিছু দিন আগে সেখানে (বঙ্গবাজার মার্কেটে) সিটি করপোরেশন— এটাকে ঠিক নিরাপদ নয়… এই ধরনের ঘোষণা দিয়ে, সেখানে খালি করার জন্য তাদেরকে বলেছে যে, ঠিক করা উচিত। কিন্তু নো-বডি টুকেন ইন্টারেস্ট… কারও যেন কোনও মাথা ব্যথা নেই।’

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। গত ৪ এপ্রিল (মঙ্গলবার) বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।

Manual4 Ad Code

বঙ্গবাজার প্রসঙ্গে ফখরুল বলেন, ‘একটা কাঠের স্ট্রাকচার বলা যায়। সেটা মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে রেখে সরকার বলুন, সরকারের যে সব সংস্থা আছে, যারা এসবের দায়িত্বে রয়েছে, তারা বা সিটি করপোরেশন কেউই কিন্তু এই দায়িত্বটা পালন করেনি। আমরা মনে করি, সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর উদাসীনতা, অযোগ্যতা, দুর্নীতি ও নজরদাবির অভাবের কারণে এ ধরনের ভয়াবহ পরিণতির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code