টুইটারে গণহারে ছাঁটাই শুরু, বন্ধ কার্যালয়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে শুক্রবার সংস্থাটিতে কর্মরতদের অবহিত করার কথা ছিল। তবে শুক্রবারই অনেক কর্মী অভিযোগ করেছেন, তারা নিজের অফিশিয়াল ইমেইলে প্রবেশ করতে পারছেন না। আর ছাঁটাইকে কেন্দ্র করে সবগুলো কার্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে টুইটার। ব্রিটিশ সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

গত সপ্তাহে চুয়াল্লিশ বিলিয়ন ডলারের চুক্তিতে কোম্পানিটি কিনে নেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ইতোমধ্যে তার টুইটারের প্রধান নির্বাহী হওয়া নিশ্চিত হয়েছে। এছাড়া টুইটার বোর্ডের ৯ সদস্য প্রতিষ্ঠানটি ছেড়ে গেছেন। এদের মধ্যে ছিলেন চেয়ারম্যান ব্রেট টেলর এবং প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল। প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগালসহ অন্যান্য ঊর্ধ্বতন ব্যক্তিরাও টুইটার ছেড়ে দেওয়ার বিষয়ে পোস্ট করেছেন, বা এরইমধ্যে চলে গেছেন বলে জানা গেছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code