বোল্টনের বই আটকাতে পারলেন না ট্রাম্প

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের লেখা একটি বইয়ের প্রকাশ আটকে দিতে ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বইটি যাতে প্রকাশ না হয় সেজন্য তিনি আদালতকে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের সে অনুরোধ প্রত্যাখ্যান করেছেন একজন বিচারক। তবে আদালত বইটির সমালোচনা করেছেন। বোল্টনের বই – দ্য রুম হোয়্যার ইট হ্যাপেন্ড (যে ঘরে এসব ঘটেছে) প্রকাশ হতে যাচ্ছে ২৩ জুন। বলা হচ্ছে, এই বইয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মারাত্মক সব দাবি করেছেন বোল্টন। আমেরিকার বিচার বিভাগের যুক্তি ছিল বইটিতে যেসব বিষয় রয়েছে তা ছাপানোর আগে যথাযথভাবে যাচাই করে দেখা হয়নি। বোল্টন আমেরিকার জাতীয় নিরাপত্তা নিয়ে জুয়া খেলেছেন এবং দেশকে ক্ষতির মুখে ফেলেছেন বলে মন্তব্য করেছেন ওয়াশিংটন ডিসিতে ডিস্ট্রিক্ট আদালতের বিচারক রয়েস ল্যামবার্থ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code