পাকিস্তানে বোমা বিস্ফোরণ, চীনা নাগরিকসহ নিহত ৪

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের সামনে গাড়ি বোমা বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে ৩ জনই চীনের নাগরিক। অপরজন পাকিস্তানি। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) করাচি বিশ্ববিদ্যালয়ের চাইনিজ ভাষা শিক্ষা ইনস্টিটিউটের সামনে একটি সাদা ভ্যানের সামনে এ আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

Manual8 Ad Code

চাইনিজ ভাষা শিক্ষা ইনস্টিটিউটটির পরিচালক হুয়াং গুইপিং, দিং মুপেং ও চেং সাই নিহত হন। তাদের সঙ্গে বিস্ফোরণে প্রাণ হারান পাকিস্তানি গাড়িচালক খালিদ।

পাকিস্তানের জিও নিউজ গোয়েন্দাদের বরাত দিয়ে জানিয়েছে, প্রথমে ভাবা হয়েছিল গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ ঘটনা ঘটে। কিন্তু পরবর্তীতে সিসি টিভির ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায় বোরকা পড়া এক নারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান।

দেশটির গণমাধ্যম ডন কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের কর্মকর্তা রাজা উমর খাত্তাবের বরাত দিয়ে জানিয়েছে, ওই নারী চাইনিজ ভাষা শিক্ষা ইনস্টিটিউটের সামনে দাঁড়িয়ে ছিলেন। যেই গাড়িটি তার কাছে পৌঁছায় তখনই তিনি বোমার বিস্ফোরণ ঘটান।

Manual5 Ad Code

সাদা ভ্যানটিতে বিদেশি নাগরিক আছে সেটি আগে নিশ্চিত হয়ে তার পর বিস্ফোরণ ঘটানো হয়।

Manual2 Ad Code

নিষিদ্ধ ঘোষিত বালোচ লিবারেশন আর্মি এ ঘটনার দায় স্বীকার করেছে।

সূত্র : ডন, জিও নিউজ

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code