প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) উভয় নেতা ফোনে কথা বলবেন।
Manual7 Ad Code
এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় রাত আড়াইটায়) ফোনে কথা বলবেন প্রেসিডেন্ট বাইডেন ও প্রেসিডেন্ট পুতিন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র এমিলি হর্ন এই ফোনালাপ সম্পর্কে এক বিবৃতিতে বলেছেন, ফোনালাপে এই দুই নেতা ‘আসন্ন কূটনৈতিক সংশ্লিষ্টতার বিষয়সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন’।
ইউক্রেনের সীমান্তের কাছে আনুমানিক এক লাখ রাশিয়ান সৈন্যর সমাবেশ দেখে মস্কো ইউক্রেন আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন আশঙ্কা থেকেই যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের পক্ষ থেকে আলোচনাটি হতে চলেছে।
Manual1 Ad Code
